ফ্রান্সে 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম


'আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার' প্রতিপাদ্যে ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র আয়োজনে রাজধানী প্যারিসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবীরা।
‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ ২০২২ উপলক্ষ্যে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশবাদীরা রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে পার্ক, রাস্তাঘাট, বাস ট্রেন ও মেট্রো স্টেশনসহ জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করেন।
আয়োজক সংগঠন সাফ'র প্রেসিডেন্ট ও প্যারিসের যুব কাউন্সিলর এবং ফ্রান্সের এসন বিভাগের কাউন্সিলর নয়ন এনকে বলেন, রাষ্ট্র, সমাজ বা ব্যক্তি সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের মত গুরুত্বপূর্ণ এ আয়োজনে বাংলাদেশকে প্রবাসের মাটিতে রিপ্রেজেন্ট করতে পেরে আমরা অন্যন্ত আনন্দিত।
'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র স্বেচ্ছাসেবকরা সকাল থেকে দুপুর পর্যন্ত প্লাস জুল-জুফখা এলাকায় সড়কসহ মেট্রো স্টেশনে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।
প্যারিস-১৮ মেরির ডেপুটি মেয়র অঁজুমান সিসোকো ও ফ্রেডেরিক বাদিনা এ সময় উপস্থিত থেকে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

