NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ফ্রান্সে 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র পরিচ্ছন্নতা অভিযান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম

ফ্রান্সে 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র পরিচ্ছন্নতা অভিযান
'আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার' প্রতিপাদ্যে ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র আয়োজনে রাজধানী প্যারিসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবীরা। ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ ২০২২ উপলক্ষ্যে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশবাদীরা রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে পার্ক, রাস্তাঘাট, বাস ট্রেন ও মেট্রো স্টেশনসহ জনবহুল ও গুরুত্বপূর্ণ  স্থানগুলো পরিষ্কার করেন। আয়োজক সংগঠন সাফ'র প্রেসিডেন্ট ও প্যারিসের যুব কাউন্সিলর এবং ফ্রান্সের এসন বিভাগের কাউন্সিলর নয়ন এনকে বলেন, রাষ্ট্র, সমাজ বা ব্যক্তি সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের মত গুরুত্বপূর্ণ এ আয়োজনে বাংলাদেশকে প্রবাসের মাটিতে রিপ্রেজেন্ট করতে পেরে আমরা অন্যন্ত আনন্দিত। 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র স্বেচ্ছাসেবকরা সকাল থেকে দুপুর পর্যন্ত প্লাস জুল-জুফখা এলাকায় সড়কসহ মেট্রো স্টেশনে  পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন। প্যারিস-১৮ মেরির ডেপুটি মেয়র অঁজুমান সিসোকো ও ফ্রেডেরিক বাদিনা এ সময় উপস্থিত থেকে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।