NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

অবশেষে চীনের প্রধানমন্ত্রীর পরিবর্তন


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৮ এএম

>
অবশেষে চীনের প্রধানমন্ত্রীর পরিবর্তন

আগামী সোমবার অবসর নিতে যাচ্ছেন চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কুকিয়াং। এর মধ্য দিয়ে ১০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দেশটি। ২০১৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রীর পদে আছেন কুকিয়াং।

ভিয়েতনাম পোস্টের খবরে জানানো হয়, চীনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং (৬৩)।

শনিবার সকালে বেজিংয়ে পার্লামেন্টে ন্যাশনাল পিপলস কংগ্রেস নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন দেয়। চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রাক্তন প্রধান কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত লি কিয়াং ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তিনিই যে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই ইঙ্গিত তখনই মিলেছিল।

এর আগে গত শুক্রবারই টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন শি জিনপিং। এর মাধ্যমে ১৯৪৯ সালের পর দেশটির ইতিহাসে দীর্ঘ সময় শাসন করার রেকর্ড গড়তে যাচ্ছেন শি।

শি জিনপিং প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখনো চীনের সংবিধানে ছিল, কেউ দুই মেয়াদ অর্থাৎ ১০ বছরের বেশি সময় প্রেসিডেন্ট থাকতে পারবেন না। কিন্তু সংবিধান পরিবর্তন করে এ বিধিনিষেধ তুলে দেওয়া হয়। মূলত নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এ উদ্যোগ নেন শি।