NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

বিধ্বস্ত সিরিয়াকে ৪৪ লাখ ডলার জরুরি সহায়তা দিচ্ছে চীন


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০১:২৮ পিএম

>
বিধ্বস্ত সিরিয়াকে ৪৪ লাখ ডলার জরুরি সহায়তা দিচ্ছে চীন

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াকে জরুরি সহায়তা বাবদ ৪৪ লাখ ডলার (৩ কোটি ইউয়ান এবং বাংলাদেশি মুদ্রায় ৪৬ কোটি ৮৬ লাখ টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র মাও নিং বুধবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাও বলেন, ‘আমরা সিরিয়ার সরকারকে অনুরোধ করব, ৪৪ লাখ ডলারের মধ্যে ২০ লাখ ডলার যেন ক্ষতিগ্রস্ত জনগণকে নগদ সহায়তা হিসেবে দেওয়া হয়। অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি সিরিয়ায় জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা পাঠানোরও পরিকল্পনা আছে আমাদের।’  

ইতোমধ্যেই তুরস্ককে ৪ লাখ ডলার জরুরি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। পাশাপাশি একটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে। বুধবার ভোরের দিকে তুরস্কের আদানা বিমানবন্দরে দলটি পৌঁছেছে জানিয়েছে চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কে পাঠানো সেই দলটিতে আছেন মোট ৮২ জন উদ্ধারকর্মী। তাদের সঙ্গে ২০ টন মেডিকেল ও অন্যান্য ত্রাণ সামগ্রী রয়েছে বলেও উল্লেখ করেছে সিসিটিভি।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে আরেও অনেকগুলো আফটারশক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চীলয় কাহমানমারাস প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

সোমবারই আর এক বিবৃতিতে ইউএসজিস জানিয়েছিল, শক্তিশালী এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে এবং এটি এক লাখে পৌঁছে যাওয়ারও শঙ্কা আছে।

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া-তুরস্কে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ইতোমধ্যে প্রায় ১০ হাজারের কোঠা ছুঁয়েছে।