NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

পাঠান সিনেমার আসল আয় জানালেন শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৮ এএম

>
পাঠান সিনেমার আসল আয় জানালেন শাহরুখ খান

অ্যাকশন দৃশ্যে ভরা শাহরুখের পাঠান সিনেমা ঝড় তুলেছে বক্স অফিসে। মাত্র ৯ দিনেই আয় করেছে ৭০০ কোটিরও বেশি টাকা। অল্প সময়ের মধ্যে আয়ের দিক থেকে সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে ‌পাঠান সব রেকর্ড ভেঙে ফেলেছে। এসব খবরের মধ্যেই অনেকে পাঠান সিনেমার আয় নিয়েও সংশয় প্রকাশ করছেন। আর টুইটারে তাদের মোক্ষম জবাব দিয়েছেন বলিউডের কিং খান।

শনিবার টুইটারে শাহরুখ খান ‘আস্ক এসআরকে’ হ্যাশট্যাগ দিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করতেই নানা মন্তব্য ও প্রশ্ন আসতে থাকে। সেখান প্রায় সবারই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেন শাহরুখ খান।

একজন লেখেন, ‘পাঠান’ ছবির আসল আয় কত?, যদিও এর উত্তর দিতে দেরি করেননি শাহরুখ। তিনি লিখেন, ৫০০০ কোটি ভালবাসা, ৩০০০ কোটি প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন আর ২ বিলিয়ন হাসিমুখ আর এখনও এর পালা চলছে। তোর অ্যাকাউন্টেন্ট কী বলছে ভাই?

আরেকজন লিখেন, ‘পাঠান’ সিনেমার প্রথম ভাগটা ভাল, কিন্তু পরবর্তী পর্ব আশাহত করেছে। আপনার কী মনে হয়? 

এমন প্রশ্নে রসিকতার ছলেই জবাব দেন শাহরুখ। এ অভিনেতা লেখেন, কোনও সমস্যা নেই। যার যার যেমন পছন্দ। সিনেমা হলে পাঠান-এর প্রথম ভাগটা দেখে নিন তারপর এই উইএন্ডে অন্য কোনও সিনেমার শেষ ভাগ দেখে নিন।”

প্রসঙ্গত, একগুচ্ছ রেকর্ড আয় করেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকা ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সনের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সনের আয় ২ কোটি। দ্বিতীয় দিন পাঠান অর্থাৎ সাধারণতন্ত্র দিবস তথা সরস্বতী পূঁজার দিন ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক ছবির।

দ্বিতীয় ও চতুর্থ দিনেও পাঠানের সাফল্যের এই ধারা অব্যাহত রয়েছে। চার দিনে ভারতে ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে কিং খানের ছবি। বিদেশে এই চারদিনে ‘পাঠান’-এর আয় ১৬৪ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ছবি। যা ৯ দিনে গিয়ে ৭০০ কোটির ঘর পার করে।