NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ইউক্রেনে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, দাবি পুতিনের


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২১ এএম

>
ইউক্রেনে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, দাবি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ সব পরিকল্পনা অনুযায়ী চলছে। বর্তমানে কথিত অভিযানের ‘গতি ইতিবাচক।’

রুশ বাহিনী ইউক্রেনের ডনবাস প্রদেশের সোলদার শহর দখলের দাবি জানানোর পর এমন মন্তব্য করেছেন পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রুশিয়া ওয়ানকে পুতিন বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের নির্ধারিত কাঠামো এবং পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে। আর আমি আশা করি সেনারা যুদ্ধের মাধ্যমে আমাদের আরও সন্তুষ্ট করবে।’

শুক্রবার (১৩ জানুয়ারি) রুশ বাহিনী দাবি করে পূর্ব ইউক্রেনের সোলদার শহর দখল করেছে তারা। টানা কয়েক মাস যুদ্ধক্ষেত্রে ধাক্কা খাওয়ার পর এটি রুশ সেনাদের সবচেয়ে বড় সাফল্য।

এদিকে সবাইকে অবাক করে  ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার নির্দেশ দেন পুতিন। ওই হামলার পরপরই রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এতে করে ক্ষতিগ্রস্থ হয় রাশিয়ার অর্থনীতি। বর্তমানে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার বৃহত্তম দেশ চীনের দিকে ঝুঁকছে মস্কো। 

পুতিন দাবি করেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল আছে। তিনি বলেছেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি বেশ স্থিতিশীল। আমাদের বিরোধীরা যে ধারণা করেছিল তার চেয়ে ভালো আছে অর্থনীতি। শুধু তাই নয় আমরা যে ধারণা করেছিলাম এরচেয়েও স্থিতিশীল রয়েছে অর্থনৈতিক পরিস্থিতি।’

পুতিন দাবি করেছেন, বর্তমানে রাশিয়ায় বেকারত্বের হার সর্বনিম্ন। আর এটিই ইঙ্গিত করছে বর্তমান অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী। তিনি বলেছেন, ‘বেকারত্বের হার সর্বকালের সর্বনিম্ন। মুদ্রাস্ফীতিও ধারণার চেয়ে কম। গুরুত্বপূর্ণভাবে মুদ্রাস্ফীতি নিম্নমুখী।’