NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আটলান্টিক সিটিতে  ‘নরসিংহ চতুর্দশী’পালিত


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৫ এএম

আটলান্টিক সিটিতে  ‘নরসিংহ চতুর্দশী’পালিত

 

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো গত ১৫ মে, রবিবার সন্ধ্যায়  ‘নরসিংহ চতুর্দশীপালিত হয়েছে আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ৩০১৭, ল্যান্ডমার্ক কোর্ট এর ভেনুতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েনরসিংহ চতুর্দশীপালিত হয়

 

নরসিংহ চতুর্দশী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, পুজা অর্চনা, পবিত্র  গীতা থেকে পাঠ, কথামালা, মালা জপ, কীর্তন ইত্যাদি

ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু    আবির্ভূত  হন মানব শরীর সিংহের মাথা নিয়ে যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে  ‘নরসিংহ জয়ন্তীহিসেবে মান্য করা হয় হিন্দু শাস্ত্র  অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিটিনরসিংহ চতুর্দশীহিসাবে উদযাপিত হয়

ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার

 

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পরেশ সাহা, তৃপ্তি সরকার, কাঞ্চন চৌধুরী, চন্দনা ত্রিপাঠি, সুপ্রীতি  দে, প্রদীপ দে, সজল চক্রবর্তী , মন্দিরা  চৌধুরী, দীপা দে, সজল দাশ, মিনু নন্দী, ইন্দিরা চৌধুরী, শুক্লা পাল, ক্ষমা সরকার, অরমিতা চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন

 

 আয়োজকরা আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজননরসিংহ চতুর্দশীপালন অনুষ্ঠানে  অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন

 

নরসিংহ চতুর্দশীপালন অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়

আটলান্টিক সিটিতে প্রথমবারের মতোনরসিংহ চতুর্দশীপালিত হওয়ার সংবাদে প্রবাসী হিন্দু কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল