NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আমি আর কিছু বলবো না, যা বলার ছেলেমেয়েরা প্রমাণসহ বলবে: ওমর সানি (ভিডিও)


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৪ এএম

আমি আর কিছু বলবো না, যা বলার ছেলেমেয়েরা প্রমাণসহ বলবে: ওমর সানি (ভিডিও)

বিনোদন ডেস্ক: জায়েদ খান প্রসঙ্গে স্ত্রী মৌসুমীর অডিও বার্তার পর ফেসবুক লাইভে এসেছেন ওমর সানী। সোমবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেছেন, ‘মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি এ বিষয়ে আর কিছু বলবো না। ছেলে-মেয়েদের অভিভাবক হিসেবে মেনে নিলাম। যা বলার ওরাই প্রমাণসহ বলবে।’

শিল্পী সমিতিতে অভিনেতা জায়েদের বিরুদ্ধে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করার অভিযোগ এনেছেন ওমর সানী। জায়েদ সব অভিযোগ অস্বীকার করেছেন। আজ সোমবার প্রকাশিত অডিও বার্তায় মৌসুমীও স্বামী ওমর সানীর অভিযোগ অস্বীকার করেছেন। অডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি জায়েদকে অনেক স্নেহ করি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা অনেক ভালো সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না এবং ওর মধ্যে আমি গুণ ছাড়া অপ্রীতিকর কিছুই দেখি না, কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটা আমি দেখিনি। ও ভালো ছেলে। সে আমাকে কখনোই অসম্মান করেনি।’ 

লাইভে ওমর সানী আরও বলেছেন, ‘আমি চাই না সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। কিন্তু একজন বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা নিজেরাই জানেন সে মানুষটি কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলতে চাই না। তার সম্পর্কে সবাই জানে। আমি ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে থাকতে চাই। কেউ মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।’