NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

ইরানে শিয়া মাজারে সশস্ত্র হামলা, নিহত ১৫


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০১ এএম

ইরানে শিয়া মাজারে সশস্ত্র হামলা, নিহত ১৫

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের একটি মাজারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবারের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং আরো ৪০ জন আহত হয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

আল আরাবিয়্যাহ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, হামলার জবাব দেওয়া হবে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, বুধবার রাতে সিরাজ শহরে একটি মাজারে হামলা চালায় বন্দুকধারীরা। শিয়া সম্প্রদায়ের শাহ চেরাগ মাজারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তিন বন্দুকধারী।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই হামলাকারীকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা। অন্যজন পালিয়ে গেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা প্রার্থনার জন্য প্রস্তুত হচ্ছিলাম; তখনই গুলির শব্দ শুনতে পাই। আমি পালানোর চেষ্টা করি। তখন দেখতে পাই কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

শিয়াদের মাজারে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ ধরনের বর্বর হামলার উচিত জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

তিনি বলেছেন, দেশ ভাগ করার ষড়যন্ত্রে বিফল হয়ে ইরানের শত্রুরা এবার হিংসা ছড়াচ্ছে। এই বর্বরোচিত কাজের সমোচিত জবাব দেওয়া হবে। যারা এই হামলা চলিয়েছে, তাদের উচিত সাজা দেবে ইরানের নিরাপত্তা বাহিনী।
সূত্র : আল আরাবিয়্যাহ।