NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৮ এএম

>
৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় গত প্রান্তিকে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যার ব্যুরো (এবিএস)।

এ বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। বাজার নীতিনির্ধারকরা যা ধারণা করেছিলেন ১ দশমিক ৬ শতাংশ।

দেশটিতে এ সময়ে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ, আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।  

এ বিষয়ে মার্সেল থিলিয়ান্ট নামের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, ভোক্তা মূল্য সূচকের এ ধারা আগামী প্রান্তিকে ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ইঙ্গিত করছে।

সিপিআই রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় খাদ্য সামগ্রীর বার্ষিক মূল্যস্ফীতি এরইমধ্যে ৯ শতাংশ হারে বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ।