NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

চীনে ভূমিকম্পের ১৭ দিন পর এক ব্যক্তি উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৮ এএম

>
চীনে ভূমিকম্পের ১৭ দিন পর এক ব্যক্তি উদ্ধার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের পর ১৭ দিন ধরে পাহাড়ে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় এক গ্রামবাসী তাকে সামান্য আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছেন বলে খবর দিয়েছে বিবিসি।

গত ৫ সেপ্টেম্বর দেশটির সিচুয়ান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯৩ জন নিহত ও আরও চার শতাধিক আহত হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিচুয়ানের জলবিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত ছিলেন গ্যান ইউ নামের ওই ব্যক্তি।

ভূমিকম্পের সময় অন্যদের সাহায্য করার জন্য সেখানে ছিলেন তিনি। কিন্তু চশমা হারিয়ে যাওয়ায় উঁচুনিচু পাহাড়ি এলাকা দিয়ে নিরাপদ স্থানে যেতে অনেক চড়াই-উৎড়াই পোহাতে হয় তাকে।

বুধবার স্থানীয় একজন গ্রামবাসী ভূমিকম্পের ১৭ দিন পর তাকে পাহাড়ের এক স্থানে দেখতে পান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

দেশটির সংবাদমাধ্যম বলছে, গ্যান ও তার সহকর্মী লুও ইয়ং আহত সহকর্মীদের প্রাথমিক চিকিৎসা দিতে এবং বাঁধ থেকে পানি ছেড়ে বন্যা প্রতিরোধে সহায়তা করার জন্য গত ৫ সেপ্টেম্বর ওয়ানডং জলবিদ্যুৎ কেন্দ্রে অবস্থান করেন। পরে তারা ওই এলাকা থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রের আশপাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় হাঁটেন।

কিন্তু গ্যান চোখে অত্যন্ত কম দেখেন এবং ভূমিকম্পের সময় চশমা হারিয়ে ফেলেন। যে কারণে তিনি পাহাড়ি রাস্তা চিনতে ব্যর্থ হন বলে চীনের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) জানিয়েছে।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ওই এলাকায় উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে ওই দুই ব্যক্তি সাহায্যের জন্য সংকেত দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। লুও ইয়ং সিএনআরকে বলেন, আমরা জামাকাপড় খুলে ফেলে গাছের ডালে বেঁধে চারপাশে উড়াতে লাগলাম।

পরে গ্যানকে সেখানে রেখে সাহায্যের আশায় পাহাড়ে বেরিয়ে পড়েন লুও। সেখানে বাঁশের পাতা দিয়ে তৈরি একটি বিছানায় গ্যানকে রেখে যান তিনি। এ সময় গ্যানকে পাহাড়ি কিছু ফল এবং বাঁশের অঙ্কুর খেতে দেন তিনি।

উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আগুন জ্বালান লুও। এই আগুনের সূত্র ধরে ঘটনাস্থল থেকে গত ৮ সেপ্টেম্বর লুও উদ্ধার করা হয়। গ্যানকে যেখানে রেখে এসেছিলেন লুও, তিন দিন পর সেখানে গিয়ে তাকে আর পাননি তিনি।

উদ্ধারকারীরা ওই স্থানে গিয়ে কিছু পরিত্যক্ত পোশাক খুঁজে পান। তারা ধারণা করেছিলেন, গ্যান হয়তো হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি সপ্তাহে ওয়ানডং জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায় বসবাসকারী একজন কৃষক তার স্থানীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্যানের খোঁজ শুরু করেন। তল্লাশি শুরুর কয়েক ঘণ্টা পর তিনি গ্যানের কান্নার শব্দ শুনতে পান। পরে তাকে একটি গাছের নিচে পাওয়া যায়।

পরবর্তীতে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যানকে একটি হাসপাতালে নিয়ে যান; যেখানে তার ভাঙা হাড়ের চিকিৎসা চলছে।