NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ট্রাম্পের শুল্কারোপের হুমকি : মার-এ-লাগোতে জাস্টিন ট্রুডো


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:১৫ পিএম

ট্রাম্পের শুল্কারোপের হুমকি : মার-এ-লাগোতে জাস্টিন ট্রুডো

নবনির্বাচিত মাকিন প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাতেই দৌড়ঝাপ শুরু করেছেন তিন দেশের নেতারা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দুই ঘনিষ্ট প্রতিবেশি রাষ্ট্র কানাডা, মেক্সিকোসহ চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এএফপি শনিবার এই খবর জানিয়েছে।

 

চীন ইতিমধ্যে রপ্তানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। একইভাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ও অর্থমন্ত্রী মার্সেলো এব্রার পাল্টা শুল্কারোপের হুমকি দিয়েছেন। আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে শুক্রবার যুক্তরাষ্ট্রের পাম বিচে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রুডো নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মার-এ-লাগো বিলাসবহুল এস্টেটে বৈঠক করবেন।

 


 

এদিকে কানাডীয় সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ সিবিসি জানিয়েছে, ট্রুডোর সঙ্গে তার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাংকও রয়েছেন। ট্রাম্পের সঙ্গে ট্রুডো নৈশভোজে অংশ নেবেন। তবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে তার অঘোষিত সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

ট্রাম্প গত সোমবার কানাডাজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখজনক বার্তা পাঠিয়েছেন।

তিনি যখন প্রতিবেশি কানাডা ও মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা দেন, তখন তিন দেশেই অনেকটা বিনা মেঘে বজ্রপাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে কানাডার রপ্তানির পরিমাণ তিন-চতুর্থাংশেরও বেশি। যার পরিমাণ ৪২৩ বিলিয়ন মার্কিন ডলার। কানাডার রপ্তানি বাণিজ্যের ওপর নির্ভর করছে প্রায় ২০ লাখ লোকের কর্মসংস্থান।

 

এদিকে এএফপির একটি সূত্র জানিয়েছে, কানাডাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের বিবৃতি দেন, তখন তিনি সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা করেন। এতে কোনো সন্দেহ নেই।