NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ২৭ মৃত্যু, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:২২ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ২৭ মৃত্যু, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর সোমবার থেকে অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ভূমিধসের পর কাদায় চাপা পড়া একটি মিনিবাসে আটকে পড়া যাত্রীদের সন্ধান করছে তারা।  

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে চারটি ভিন্ন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহিউদি রয়টার্সকে জানিয়েছেন, গতকাল বুধবার ডেলি সেরদাং-এর একটি গ্রামে ভূমিধসে সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

 

তিনি আরো জানান, উদ্ধারকারীরা এর আগে পাহাড়ি এলাকায় রাস্তায় মাটি ধসে আটকা পড়া মিনিবাস এবং অন্যান্য যানবাহনে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান করছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখনও স্পষ্ট নয়। অন্যান্য জায়গায় উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে ২০ জনকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন।

এ ছাড়া তারা ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিষ্কার শুরু করেছে। 

 

ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাত প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যার সৃষ্টি করেছে, কিছু ভোটকেন্দ্রে একটি আঞ্চলিক নির্বাচনের জন্য ভোট বিলম্বিত করেছে। 

সূত্র : রয়টার্স