NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ব্রাজিলে যাত্রীবাহী বাস পড়ল গিরিখাদে, নিহত ১৭


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৪৪ এএম

ব্রাজিলে যাত্রীবাহী বাস পড়ল গিরিখাদে, নিহত ১৭

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যের দূরবর্তী পাহাড়ি রাস্তায় একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার এই ঘটনা ঘটেছে বলে এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে এএফপির প্রতিবেদনে নিহতের সংখ্যা ২৩ জন বলা হয়েছিল।

পরে ব্রাজিলের কর্তৃপক্ষ বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জনে সংশোধন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ নিহতদের শনাক্ত করতে এবং বাসের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।

 

যাত্রীবাহী বাসটি ২০মিটার (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বলে রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে। এ ছাড়া বিবৃতিতে বেশ কিছু লোক আহত হয়েছে বলেও জানানো হয়েছে।

 ৪০ জন যাত্রী নিয়ে বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও ডস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে যাচ্ছিল। দুর্ঘটনার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারনে এমনটি ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

 

ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, যত্ন এবং সমর্থনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল সহায়তা দেবে।

’ তিনি দুর্ঘটনায় জড়িতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

 

সূত্র : এএফপি