NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৫০ পিএম

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দেশটির দুর্নীতি দমনবিষয়ক আদালতের বিচারক নাসির জাভেদ রানা এ আদেশ দেন।

সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবে পরিচিত আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় বুশরা বিবির বিরুদ্ধে এ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

তাকে আগামী মঙ্গলবারের (২৬ নভেম্বর) মধ্যে আদালতে উপস্থিত করতে বলেছেন আদালত।

 

এই শুনানিতে পিটিআইয়ের ইমরান খানকেও উপস্থিত করা হয়। এসময় আসামিপক্ষের এক আইনজীবী বুশরা বিবির অসুস্থতার কথা জানিয়ে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের অনুরোধ করেন। এসময় আদালত বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন।

একইসঙ্গে বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

 

তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ছিলেন বুশরা বিবি। গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বুশরা বিবি বলেন, ‘২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।

’ তার এই বক্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। আগামী রবিবার বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতেও পিটিআই সমর্থকদের আহ্বান জানিয়েছেন বুশরা।