NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩২ পিএম

সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে তার দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আজ ২০ নভেম্বর সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর কনস্যুলার অ্যাফেয়ার্স এক্স-এর একটি পোস্টে এ তথ্য জানিয়েছে।

কিয়েভে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিয়েভের মার্কিন দূতাবাস ২০ নভেম্বর (বুধবার) সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে।

নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’ 

 

মার্কিন নাগরিকদের সতর্ক করে তাতে আরো বলা হয়েছে, ‘বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।’

এ ছাড়া নতুন তথ্যের জন্য এলাকার নাগরিকদের স্থানীয় মিডিয়ায় চোখ রাখার আহবান জানানো হয়েছে।

নিরাপদ আশ্রয়ের স্থানগুলো চিহ্নিত করা, বিমান সতর্কতা ঘোষণা করা হলে অবিলম্বে আশ্রয় নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ইউক্রেনীয় কর্মকর্তাদের  নির্দেশনা অনুসরণ করার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

 

বাইডেন প্রশাসন রাশিয়ায় মার্কিন তৈরি রকেট দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছে। এদিকে মস্কো গতকাল বলেছে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ছয়টি দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরে এই সতর্কতা এলো।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটির ধ্বংসাবশেষ থেকে সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গতকাল এক হাজার দিন পূর্ণ করেছে।

 

 

রাশিয়া কয়েক মাস ধরে পশ্চিমাদের সতর্ক করে আসছিল, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার ভিতরে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসিদের তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দেয়, তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেনের যুদ্ধে সরাসরি জড়িত বলে বিবেচনা করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অক্টোবরে বলেছিলেন, মস্কো রাশিয়ার ভিতরে মার্কিন তৈরি অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জবাব দেবে।

সূত্র : রয়টার্স, স্কাই নিউজ