NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, ১৫ বন্দি নিহত


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৫৩ এএম

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, ১৫ বন্দি নিহত

ইকুয়েডরে গায়াকিল বন্দরে একটি কারাগারে মঙ্গলবার সংঘর্ষে অন্তত ১৫ জন বন্দি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কারা কর্তৃপক্ষ বলেছে, ‘আজ সকালে লিটোরাল কারাগারের একটি প্যাভিলিয়নে বন্দিদের মধ্যে গুরুতর সংঘর্ষ ঘটে। এতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে।

 

ঘটনাস্থলে ধারণা করা এএফপির ভিডিওতে এক বন্দির দেহ আঙিনায় মাটিতে রাখতে দেখা গেছে, যেখানে লম্বা সারিতে কম্বলে মোড়ানো আরো অনেক মরদেহ ছিল। কারাগারের অন্য একটি অংশে অনেক বন্দি সারিবদ্ধভাবে বসে ছিলেন, যাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন।

দক্ষিণ আমেরিকায় একসময় স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম সহিংস দেশ ও বড় মাপের মাদক পাচার কেন্দ্রে পরিণত হয়েছে। এই সহিংসতার একটি বড় অংশ ঘটে কারাগারগুলোতে, যেখানে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর সংঘর্ষে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৪৬০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছে।

 

লিটোরাল কারাগার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার, যেখানে প্রায় ছয় হাজার ৮০০ বন্দি রয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘বৃহৎসংখ্যক’ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে কারাগারটি সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।