NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সিরিয়ায় হিজবুল্লাহর অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলা, নিহত ৩


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৪, ০৮:১০ এএম

সিরিয়ায় হিজবুল্লাহর অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলা, নিহত ৩

সিরিয়ার দামেস্কের দক্ষিণে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্টে রবিবার হামলা চালিয়েছে ইসরায়েল। জায়গাটি ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ হামলায় তিনজন নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।

 

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সাইয়্যিদা জয়নাব এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছে।’

পর্যবেক্ষণ সংস্থাটি আরো জানায়, ‘ওই ভবনে (হিজবুল্লাহ) ব্যক্তিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা হয়েছে।’ এ ছাড়া সাইয়্যিদা জয়নাব পৌরসভার কাছে ‘হিজবুল্লাহ সদস্য বসবাসকারী’ দুটি স্থানে আঘাত করা হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সাইয়্যিদা জয়নাব এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অজানাসংখ্যক মানুষ হতাহত হয়েছে।

 

এর আগে সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় চারজন ইরানপন্থী যোদ্ধাসহ পাঁচজন নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থাটি।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। মূলত সামরিক অবস্থান ও হিজবুল্লাহসহ অন্যান্য গোষ্ঠীর যোদ্ধাদের লক্ষ্য করে হামলাগুলো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত এসব হামলা সম্পর্কে মন্তব্য করে না।

তবে তারা বারবার বলেছে, সিরিয়ায় তাদের শত্রু ইরানের উপস্থিতি বৃদ্ধি হতে দেবে না তারা।

 

সূত্র : এএফপি