NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ইসরায়েলে পাল্টা হামলা চালাবে না ইরান, আশা বাইডেনের


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২৭ পিএম

ইসরায়েলে পাল্টা হামলা চালাবে না ইরান, আশা বাইডেনের

তেহরানে ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা চালাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি আশা করি এটাই শেষ। খবর দ্য গার্ডিয়ানের। 

ইরানে হামলার কথা যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল উল্লেখ করে বাইডেন বলেন, তারা (ইসরায়েল) সামরিক স্থাপনা ছাড়া অন্য কোথাও হামলা করেনি।

ইরান-ইসরায়েল উত্তেজনায় চাপা পড়ে যাওয়া গাজা যুদ্ধবিরতি আলোচনা বাইডেন প্রশাসন পুনরুজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান তিনি।

 

এর আগে শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। চোরাগোপ্তা হামলার পরিবর্তে এই প্রথম ইরানে সরাসরি হামলা চালাল দেশটি।

 

 

ছোট মাত্রার এই হামলায় একদিকে যেমন ইসরায়েলের কট্টরপন্থীদের ইরানে হামলার দাবি পূরণ হয়েছে, অন্যদিকে পাল্টা হামলা এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে ইরানের সামনে।