NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

প্রকাশ্যে হুমকি ‘মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে ১০ লাখ দেব’


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ০৮:৪৭ এএম

প্রকাশ্যে হুমকি ‘মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে ১০ লাখ দেব’

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত ৮ আগস্ট দিবাগত রাতে আরজি কর মেডিক্যালে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। সরব হয়েছেন টলিউডের তারকারাও।

প্রতিবাদ জানাতে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও। তবে এবার সামাজিক মাধ্যমে নিজেই ধর্ষণের হুমকি পেলেন এই টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমিকে।

 

আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার।

সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন। সামাজিক মাধ্যমে সেই নেটিজেন লেখেন, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।” 

 

5
মিমির এক্স হ্যান্ডেলের (টুইটার) পোস্ট থেকে

সেই পোস্টে অসংখ্য গালিগালাজও করেছেন সেই ব্যক্তি। পোস্টটি নজর এড়ায়নি অভিনেত্রীর।

মিমি নিজেই সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেন। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লেখেন, ‘আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।’ 

 

টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি। পর্দার দাপুটে নায়িকা মিমি বরাবরই স্পষ্টবাদী স্বভাবের।

নানা বিষয়ে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে দেখা গেছে তাকে। আর জি করের ঘটনায় বিচার চেয়ে রাজপথেও নেমেছিলেন মিমি।