NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

গ্রিনল্যান্ডে একদিনের বরফ গলা পানিতে পূর্ণ হবে ৭২ লাখ সুইমিং পুল


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৬ এএম

গ্রিনল্যান্ডে একদিনের বরফ গলা পানিতে পূর্ণ হবে ৭২ লাখ সুইমিং পুল

আর্ন্তজাতিক ডেস্ক: নদীর মতো বয়ে চলছে পানির স্রোত। সেই পানির স্রোতের কিছু অংশ সাদা। তার পর তা আস্তে আস্তে হয়ে যাচ্ছে নীল। ছবিটি দেখলে মনে হবে নদীর খাঁড়ি অঞ্চলের কোন প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আসলে তেমন কিছুই নয় এটি কোপার্নিকাস উপগ্রহের তোলা গ্রিনল্যান্ডের বরফ গলার ছবি। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এই সুন্দর ছবিটির মধ্যে লুকিয়ে আছে ‘ভবিষ্যতের আতঙ্ক’।

ছবিটি উত্তর গ্রিনল্যান্ডের। যেখানে প্রতিদিন অতিরিক্ত উত্তাপে গলছে টনকে টন বরফ। পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, গত ১৫ থেকে ১৭ জুলাইয়ে মধ্যে তীব্র উত্তাপে গ্রিনল্যান্ডে বরফের চাদর গলতে শুরু করে ব্যাপক হারে। এর ফলে কয়েক কোটি গ্যালন মিষ্টি পানি মিশেছে সমুদ্রে।

ইউএস ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের তথ্য অনুসারে, গ্রিনল্যান্ডে শুধুমাত্র ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে একেক দিনে প্রায় ৬ বিলিয়ন টন পানি গলেছে। যা দিয়ে অলিম্পিক আকারের ৭২ লাখ সুইমিং পুল পানিতে পূর্ণ করা যাবে।

চলতি মাসে অ্যান্টার্কটিকা অঞ্চলে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা নজিরবিহীন বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, গ্রীষ্মকালেও ওই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে। বড়জোর তা শূন্য ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু, সেই সব হিসাবকে ছাপিয়ে গিয়েছে চলতি মাসের তাপমাত্রা। আর তার জেরেই ব্যাপক হারে বরফ গলে মিশছে সমুদ্রে।  

উত্তাপ বাড়ার কারণ হিসেবে বিজ্ঞানী ও পরিবেশবিদরা আঙুল তুলেছেন বিশ্ব উষ্ণায়নের দিকে। নাসার সতর্কবার্তা, যে হারে বরফ গলছে তাতে এক দিন যদি গ্রিনল্যান্ডের সব বরফ গলে যায়, তবে পৃথিবীর মহাসাগরগুলোর জলস্তরের উচ্চতা ২৩ ফুট বেড়ে যাবে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ট্রেড স্ক্যাম্বোসের মতে, গত সপ্তাহে গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে যে হারে বরফ গলেছে তা স্বাভাবিক নয়। গত ৩০ থেকে ৪০ বছরের জলবায়ুর গড় দেখে সে রকমই মনে হয়।

কোপার্নিকাস উপগ্রহের তোলা ছবিতে আসলে রয়েছে ‘অশনি সংকেত’— তেমনটাই মনে করছেন ট্রেড।