NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জন্মদিনে ঢাকায় কেন পরমব্রত?


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ১২:০৯ এএম

জন্মদিনে ঢাকায় কেন পরমব্রত?

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের হলেও তার জনপ্রিয়তার একবিন্দু কমতি নেই এ দেশে। সব ধরণের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় এই অভিনেতা। কারণ দুই বাংলার বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে দেখা গেছে তাকে।

কিছুদিন আগে তার বন্ধু গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া কে বিয়ের করেছেন। সেটি নিয়ে অবশ্য নেটিজেনরা আলোচনাও করেছেন বেশ। তবে সেসব ছাপিয়ে কাজে মনোযোগী হয়েছেন এই অভিনেতা। বেশ কয়েকটি কাজও সেরে ফেলেছেন বিয়ের পর।
 

 

আজ এই অভিনেতার জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল রাতে পারিবারিক আয়োজন ছিল। তার স্ত্রী ঘরোয়া আয়োজনে কেক কেটেছেন। বন্ধু ও কাছের মানুষদের নিয়ে সময় কাটিয়েছেন তিনি।

জন্মদিনে প্রিয়জন ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। সিক্ত হওয়ার মাঝেই আজ সকালে এসেছেন বাংলাদেশে। নাহ, জন্মদিনে এদেশের ভক্তদের সঙ্গে সময় কাটাতে নয়। এসেছেন কাজেই। 

 

সেটি হলো, আজ সন্ধ্যায় তার অভিনীত সিনেমা ‘আজব কারখানা’ নিয়ে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে।

সিনেমাটি ২০১৬-১৭ অর্থবছরের বাংলাদেশ সরকারের অনুদায় পায়। এটি নির্মাণ করেছেন পরিচালক সামিয়া জামান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ জুলাই। সিনেমাটি নিয়ে কথা বলতে ও প্রচারণার অংশ হিসেবে ঢাকায় এসেছেন এই অভিনেতা।

 

সন্ধ্যার খানিক পরে রাজধানীর একটি ক্লাবে শুরু হয়েছেন সংবাদ সম্মেলন। সেখানেই কথা বলেছেন পরম।