NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সবাইকে ছাপিয়ে ‘আয়ে’ শীর্ষে দীপিকা


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০১:২৮ এএম

সবাইকে ছাপিয়ে ‘আয়ে’ শীর্ষে দীপিকা

মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সদ্যই নিজের বেবি বাম্প নিয়ে সবার সামনে এসেছেন অভিনেত্রী। সামনে মুক্তি পেতে চলেছে তার আসন্ন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ এতোসব আলোচনার মাঝে নতুন করে আলোচনার তুঙ্গে এই অভিনেত্রী।

২০২৪ সালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে সেরার তালিকার শীর্ষে উঠে এলেন দীপিকা। অভিনেত্রী পিছনে ফেলেছেন আলিয়া, কঙ্গনা, প্রিয়াঙ্কাদের। 

 

সম্প্রতি বলিউড অভিনেত্রীদের আয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। যেখানে দীপিকা পাড়ুকোন ভারতের ২০২৪ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসাবে ঘোষিত হয়েছেন।

তথ্য বলছে, অভিনেত্রীর বর্তমান পারিশ্রমিক ভারতীয় মুদ্রায় ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা। তালিকায় এরপর রয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত৷তাঁর পারিশ্রমিক ১৫ কোটি থেকে ২৭ কোটি টাকা।

 

অপর দিকে প্রতি সিনেমায় ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ফোর্বসের তালিকায় এর পরেই রয়েছে আলিয়া, ক্যাটরিনা, বিদ্যা বালান, কারিনা কাপুর খানরা।

 

দীপিকার বলিউড যাত্রা খুব একটা সহজ ছিল না। মডেলিং জগত থেকে সিনেমায় পা দেন তিনি। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ সুপারহিট। তার পর বেশ কয়েকটি ফ্লপের মুখও দেখতে হয়েছে তাঁকে। তবে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে রিল ও রিয়্যাল দুটোতেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন দীপিকা।

এমনকী, বলিউডের পাশাপাশি হলিউডেও ছবি করেছেন দীপিকা। 

 

দীপিকার ঝুলিতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের চলচ্চিত্র। দীপিকাকে এই মাসের শেষের দিকে প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে ‘কল্কি ২৮৯৮ এডি’তে দেখা যাবে। সঙ্গে রয়েছে রোহিত শেঠির ‘সিংহম ৩’। তবে আপাতত, এসব ভুলে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন রণবীর সিংয়ের স্ত্রী।