NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

শিশু-কিশোরদের জন্য বই লিখছেন আলিয়া ভাট


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১২:৪৪ পিএম

শিশু-কিশোরদের জন্য বই লিখছেন আলিয়া ভাট

বলিউড তারকা আলিয়া ভাটের অভিনয়ের পাশাপাশি জীবনে নতুন ইনিংস শুরু হয়েছে। শিশু-কিশোরদের জন্য বই লিখেছে তিনি। নায়িকার পর এবার তার নামের সঙ্গে লেখক পরিচয় ‍যুক্ত হয়েছে।

এবারের বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলিয়া প্রকাশ্যে আনলেন তার লেখা নতুন বইয়ের নাম। বইটির নাম ‘ইড ফাইন্ডস আ হোম’। অভিনয় ছাড়াও আলিয়া একটি ব্যবসা পরিচালনা করছেন। শিশুদের পোশাকের একটি ব্র্যান্ড রয়েছে এ অভিনেত্রীর। এরপরে নতুন ইনিংস শুরু করলেন আলিয়া।

 

 

রোববার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বইটি প্রকাশ্যে আনেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় এ বইটির ছবি শেয়ার করেছেন তিনি। এর ক্যাপশনে আলিয়া লিখেছেন, “নতুন অ্যাডভেঞ্চার শুরু হলো। আমার ‘ইড-এ -মাম্মা’ সিরিজের এটা প্রথম বই , ‘ইড ফাইন্ডস্ আ হোম’। আসলে আমার ছোটবেলাটা ছিল গল্পে ভর্তি। একদিন আমি যেন স্বপ্নে দেখলাম, নির্দেশ পেলাম আমার ভিতরে যে শিশু এখনো লুকিয়ে রয়েছে, তাকে বের করে আনতে। ছোটদের জন্য একটি বই লিখতে।”

লেখক আলিয়া

আলিয়া আরও লেখেন, ‘বইটি অনলাইনে এবং যে কোনো বড় বইয়ের দোকানে আপনিও পেয়ে যেতে পারেন। নতুন সফরের জন্য ফিঙ্গার ক্রসড।’

 

আলিয়া ভাট সম্প্রতি ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। কিছুদিন আগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও তৈরি হয়েছে যেখানে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে।