NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ঈদের দিন আবেগঘন পোস্ট জায়েদের, কারণ কী?


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৪, ০৫:১৯ পিএম

ঈদের দিন আবেগঘন পোস্ট জায়েদের, কারণ কী?

নানা কারণেই সব সময় আলোচনায় থাকেন জায়েদ খান। কখনো ডিগবাজি দিয়ে, কখনো নারী ভক্তদের নিয়ে। তবে ইদানীং তিনি বিদেশ সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কদিন আগেই ব্যক্তিগত কাজে মুম্বাই গিয়েছিলেন।

তার আগে লন্ডন, অস্ট্রেলিয়া সফর করে এসেছেন।

 

আজ ঈদের দিন তিনি ফিরে গেলেন মা আর বাবার কাছে। যদিও তারা কেউই জীবিত নেই আর। তাদের কবরের ছবি দিয়ে বেশ আবেগঘন একট পোস্ট দিলেন এই অভিনেতা।

এবার তার ঈদ হচ্ছে বাবা-মাকে ছাড়া। এ নিয়ে ফেসবুকে আজ ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিনে তিনি লেখেন, সোমবার (১৭ জুন), ‘তোমাদের ছাড়া ঈদ। তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামি পাওয়া ছাড়া ঈদ।
তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয় না। সারা জীবন এই শূন্যতা বয়ে বেড়াতে হবে। তোমাদের অনেক মিস করতেছি আব্বা-আম্মা।’

 

এই স্ট্যাটাসের সঙ্গে চিত্রনায়ক বাবা-মায়ের কবরের ছবিও জুড়ে দেন।

সেখানে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

 

প্রসঙ্গত, গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।