NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

মাংস বণ্টন করছে পদ্ম, উচ্ছ্বসিত মা পরী মনি


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৭:৩৯ পিএম

মাংস বণ্টন করছে পদ্ম, উচ্ছ্বসিত মা পরী মনি

‘স্টার কিড’ হিসেবে এরই মধ্যে বড় জায়গা করে নিয়েছে পরী মনি ও শরীফুল রাজের সন্তান পদ্ম। যদিও এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এই দম্পতির। বিচ্ছেদের পর থেকে পদ্ম আছে মায়ের কাছেই। প্রায় দুই বছর বয়সী এই সন্তানকে ঘিরেই আলোচিত নায়িকা পরী মনির পৃথিবী।

নিজের যেকোনো আনন্দ খুব সহজেই ভাগ করে নেন সন্তানের সঙ্গে। সেসব শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

 

আজ যেমন পবিত্র ঈদের দিনটিও সন্তানের সঙ্গে কাটালেন পরী মনি। ফেসবুকে শেয়ার করেছেন কোরবানির মাংস বণ্টন করার একটি ভিডিও।

তবে এই বণ্টন আর কেউ করছে না, করছে পদ্ম। মায়ের কাছ থেকে নিজের হাতে মাংসের টুকরা নিয়ে বাটিতে রাখছে। এ রকম কয়েকবার নেওয়ায় পূর্ণ হয়ে যাচ্ছে বাটিও। কাজটি করতে গিয়ে বেশ আনন্দিত দেখা যাচ্ছে পদ্মকে।
 

 

দেড় মিনিটের এই ভিডিওতে পরীকে দেখা না গেলেও তার কথা শোনা যায়। তার কণ্ঠে ছেলেকে নিয়ে উচ্ছ্বাস শোনা যায় স্পষ্ট। ভিডিওটি নিজের পেজ ও আইডি থেকে শেয়ার করেছেন নায়িকা। তাতে ভক্তরা ঈদ মোবারক জানানোর পাশাপাশি ছেলেটিকে আদর জানিয়েছেন। ‘মাশআল্লাহ’ লিখেছেন অনেকেই।

 

উল্লেখ্য, পরী মনি বর্তমানে শুটিং করছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের জন্য। চরিত্রটি করার সময় বুঁদ হয়ে ছিলেন বলেও জানিয়েছেন তিনি। খুব শিগগিরই এটি মুক্তি পাবে ‘হইচই’তে।