NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম, জানালেন ঈদের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৭:৩৯ পিএম

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম, জানালেন ঈদের শুভেচ্ছা

চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই নায়িকা। 

 

সোমবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানিয়ে দেন তিনিও ঈদ উদযাপন করছেন।

ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক।

সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’।
এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা।

 

এদিকে ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান। তার কথায়, ‘ঈদ মানে আনন্দ।

আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’