NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আবারও ডিপফেক ভিডিওর শিকার আলিয়া!


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৩ পিএম

আবারও ডিপফেক ভিডিওর শিকার আলিয়া!

বলিউড তারকা আলিয়া ভাট আবারও ডিপফেক ভিডিওর খপ্পরে পড়েছেন। গত মাসেই তার মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল।

এবার আলিয়ার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চিকেনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন।

 

জামার হাতায় চিকেনের নকশাকে ক‌্যামেরায় দেখাচ্ছেন। এর আগে একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন‌্য কারো শরীরে বসিয়ে সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।

 

এ নিয়ে বিতর্কও ছড়িয়েছে। অমিতাভ বচ্চন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন এআইয়ের সাহায্যে তৈরি এই ডিপফেক ভিডিও নিয়ে। এবারও আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনদের অনেকেই এআই কতটা বিপজ্জনক তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

জানা গেছে, সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব‌্যবহারকারীর পক্ষ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রোফাইলে লেখা, এখানে সমস্ত ভিডিও এআইয়ের সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এরই মধ্য ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখে ফেলেছে।