NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

মুম্বাইয়ে বসবে সোনাক্ষীর বিয়ের আসর


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০১:১১ এএম

মুম্বাইয়ে বসবে সোনাক্ষীর বিয়ের আসর

বাবা শত্রুঘ্ন সিনহার তারকাখ্যাতির জোড়ে বলিউডে প্রবেশ করলেও নিজের অভিনয়শৈলী দিয়ে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে নিয়েছেন সোনাক্ষী সিনহা। সদ্যই মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত সিরিজ ‘হীরামান্ডি।’ সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিরিজটিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসাও পাচ্ছে। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সোনাক্ষী।

দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

 

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুসারে, ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ের পাঁচদিন আগে অর্থাৎ ১৯ জুন হবে জাহির-সোনাক্ষীর সংগীতানুষ্ঠান। আর ২৩ জুন সকালে বিয়ে।

প্রথমে রেজিষ্ট্রেশন করে বিয়ে সম্পন্ন হবে এই জুটির। তারপর সন্ধ্যায় হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি।

 

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং মুম্বইয়ে বিয়ের আসর বসবে এই জুটির। বিয়ের পরিকল্পনা নাকি অনেকদিন আগেই করা হয়েছিল।

কিন্তু, লোকসভা ভোটের জন্যই তা স্থগিত ছিল। তৃণমূলের টিকিটে এবারও ভোটে জিতেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। তাই বিয়ের অনুষ্ঠান আরও জমজমাট হবে বলেই ধারনা করা হচ্ছে।

 

1
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল 

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, তারকাখচিত গ্র্যান্ড ওয়েডিং পার্টির সাক্ষী থাকবে মুম্বাই। সোনাক্ষী-জাহিরের বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকায় থাকবেন বলিউডের অনেক তারকা।

এছাড়াও সঞ্জয় লীলা বানশালি থেকে ফারদিন খান, তাহা শাহ বাদুশা, অদিতি রাও হায়দারি, শারমিন শেগল মেহতারা বিয়েতে উপস্থিত থাকবেন যারা সোনাক্ষীর সঙ্গে সর্বশেষ সিরিজ হীরামান্ডি’তে কাজ করেছে।

 

২ বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবার বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকি বলছে সোনাক্ষীর বয় ৩৭, আর জাহিরের ৩৫। যদিও তাদের সম্পর্কে কথা খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী ও জাহির। বলিউডের বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গিয়েছেন, কখনও বা ডিনার ডেটে। সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সোনাক্ষী-জাহিরের প্রেম গণমাধ্যমেও উঠে এসেছে বহুবার। যদিও শত্রুঘ্ন কন্যা প্রেমের বিষয়ে মুখ খোলেননি।

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।