NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বিগ বস উপস্থাপনায় সালমানের চেয়ে ৬ গুণ কম পারিশ্রমিক নিচ্ছেন অনিল


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৬ পিএম

বিগ বস উপস্থাপনায় সালমানের চেয়ে ৬ গুণ কম পারিশ্রমিক নিচ্ছেন অনিল

এবার সালমানের বদলে অনিল কাপুরকে দেখা যাবে ‘বিগ বস ওটিটি’ উপস্থাপনা করতে। তিনি তৃতীয় সিজনে থাকছেন। তবে এ শো উপস্থাপনার করার জন্য ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন অনিল কাপুর- তা নিয়ে এখন আলোচনা হচ্ছে।

চলতি বছরের ২১ জুন থেকেই শুরু হচ্ছে ‘বিগ বস ওটিটি’-র তৃতীয় সিজন। আর সেখানেই উপস্থাপক হিসেবে থাকবেন অনিল কাপুর। শোনা যাচ্ছে, ৬৭ বছরের এ অভিনেতা, প্রত্যেক এপিসোডে ২ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন।

 

প্রত্যেক সপ্তাহে ২ দিনের এপিসোড অর্থাৎ, সাপ্তাহিক ৪ কোটি রুপিতে এ উপস্থাপনা করছেন অনিল কাপুর। কিন্তু সালমান খান? দীর্ঘদিন থেকে যিনি বিগ বস পরিচালনা করে আসছেন, তার পারিশ্রমিক ঠিক কত ছিল?

একটি সূত্রে জানা গেছে, ‘সালমান খান অনিল কাপুরের ৬ গুণ বেশি পারিশ্রমিক নিতেন এ শো উপস্থাপনা করার জন্য। তবে তার জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। কেন তিনি এ শো থেকে সরলেন, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়। এর আগে বিগ বসের সঞ্চালক হিসেবে দেখা গেছে করণ জোহরকেও। শোনা যাচ্ছে, তিনি নাকি ২ থেকে আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিতেন প্রত্য়েক এপিসোডে। তবে আপাতত অনিল কাপুর তার উপস্থাপনায় নতুন কী কী অভিনবত্ব নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিগ বস ভক্তরা।

 

আজ অনিল কাপুর কন্যা সোনম কাপুরের জন্মদিন। অনিল কাপুরের বাবা হওয়ার দিন। মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করেছেন অনিল কাপুর।

 

এতে অনিল লিখেছেন, ‘শুভ জন্মদিন সোনম। আমার প্রথম সন্তান। তুমি চিরকাল আমার হৃদয়ে বিশেষ একটি স্থান অধিকার করে থাকবে। তোমার বেড়ে ওঠা, পরিণত হওয়া নিজের চোখে দেখতে পাওয়া আমার কাছে আশীর্বাদ। আমি অবাক হয়ে দেখি, প্রত্যেকটা পরিস্থিতিকে, তুমি কেমন করে শক্ত হাতে সামাল দাও।’