NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এমপি হওয়ার পর কনস্টেবলের হাতে চড় খেলেন কঙ্গনা!


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৫:৩৩ পিএম

এমপি হওয়ার পর কনস্টেবলের হাতে চড় খেলেন কঙ্গনা!

ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপির এই প্রার্থী। তবে নির্বাচিত হওয়ার পরপরই ঘটলো এক অনভিপ্রেত ঘটনা। চড় খেলেন কনস্টেবলের হাতে।

 

বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে জয় পাওয়া কঙ্গনা দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় তাকে চড় মেরেছেন বিমাবন্দরের এক নিরাপত্তা কর্মী।

বিজেপি থেকে সদ্য নির্বাচিত এই সংসদ সদস্যকে (এমপি) বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন নারী কনস্টেবল চড় মেরেছেন। অভিযোগ করা হয়েছে, কৃষকদের অসম্মান করার কারণেই বলিউড নায়িকাকে চড় মেরেছেন ওই কনস্টেবল।

পরে অবশ্য কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত কনস্টেবল এক ভিডিওতে এসে জানিয়েছেন ‘কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, সেটি তাঁর মোটেই পছন্দ হয়নি।

তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘উনি (কঙ্গনা) কি ওখানে বসেছিলেন? উনি মন্তব্য করেছিলেন। আমার মা ওই আন্দোলনে বসেছিল।’

 

প্রসঙ্গত, গত ৪ জুন সকাল ৮টায় লোকসভা ভোটকেন্দ্রের ভোট গণনা শুরু হয়। ওই দিন বিকেলে জানা যায়, কংগ্রেস প্রার্থীকে ৭২ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে জয়লাভ করেছেন কঙ্গনা।

৫ লাখ ২১ হাজার ৭৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ নায়িকা।