NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের ‘তুফান’


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:৩০ এএম

আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের ‘তুফান’

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা ‌‘তুফান’ আনকাট সেন্সর পেয়েছে। বুধবার (০৫ জুন) দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।

তারা জানান, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

 

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে। আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ডকে। সেইসঙ্গে বোর্ডের সব মেম্বারের প্রতি কৃতজ্ঞতা।

আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের ‘তুফান’

 

রায়হান রাফী পরিচালিত তুফান চলচ্চিত্রটিতে শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে।

 

তাদের ভাষ্য, মিমি দুই বাংলায়ই পরিচিত মুখ। সেই সঙ্গে নাবিলার জন্যও অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সঙ্গে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে এরকম আমরা আশাবাদী।