NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এবার তমা মির্জার কাছে ২০ কোটি টাকা চাইলেন মিষ্টি জান্নাত


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০৪:০৯ এএম

এবার তমা মির্জার কাছে ২০ কোটি টাকা চাইলেন মিষ্টি জান্নাত

মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী ফারজানা ইয়াসমিন তমার (তমা মির্জা) আইনি নোটিশের জবাব দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত।

জবাবে তমা মির্জার দেওয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার এবং তিনদিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

সোমবার (২৭ মে) ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবরে এ নোটিশ পাঠান মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি।

মিষ্টি জান্নাতের আইনজীবীর ভাষ্য, মানহানির কথা বলে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোন সাক্ষাৎকারে, কোন গণমাধ্যম বা টিভিতে বা কোন সোশ্যাল মিডিয়ায়, তা উল্লেখ করা হয়নি। নিদির্ষ্ট কোনো লিংকও দেওয়া হয়নি। এ অবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে। এছাড়া নোটিশে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনের কোনো স্থান ও সময় উল্লেখ করা হয়নি। তাই এ নোটিশটি অস্পষ্ট এবং কল্পনাপ্রসূত, যার কোনো আইনি ভিত্তি নেই। এর মাধ্যমে ভুয়া তথ্য ছাড়ানো হয়েছে এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। এতে মিষ্টি জান্নাতের মানহানি হয়েছে।

 

এ কারণে নোটিশটি প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের তিনদিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।

এর আগে ২৩ মে মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দেন অভিনেত্রী তমা মির্জা।

 

রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।