NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জয়ের আনন্দে বাবাকে জড়িয়ে ধরে কাঁদলেন শাহরুখকন্যা


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ১০:৫৪ পিএম

জয়ের আনন্দে বাবাকে জড়িয়ে ধরে কাঁদলেন শাহরুখকন্যা

অসুস্থতাকে একপাশে রেখে রবিবার (২৬ মে) আইপিএলের ফাইনাল দেখতে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ খান। ম্যাচ শুরু হওয়ার পর চিপক গ্যালারি থেকে ভাইরাল হয় মাস্কে ঢাকা বাদশার উদ্বিগ্ন মুখ! তবে ম্যাচ শেষে বাদশার মুখে আসে বিজয়ের হাসি। আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততেই জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে। ভাইরাল হল তাদের আবেগী আদুরে চুমু।

 

এমএ চিদম্বরম স্টেডিয়াম থেকে এদিন একের পর এক প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত। যা কিনা ইন্টারনেটে ভাইরাল। তবে অনুরাগীদের চোখ ভিজল বাবা-মেয়ের আবেগ দেখে। কলকাতার জয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সুহানা খান।

যে মুহূর্ত আবেগী করেছে শাহরুখ তথা কেকেআর ভক্তদের।

 

1

এ বছর গোটা আইপিএল সিজনে একেবারে বাবার ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গেছে সুহানা খানকে। আহমেদাবাদে বাবার হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও খেয়াল রেখেছেন সুহানা। রবিবার বিকেলেও যখন কিং খান মুম্বাই থেকে আহমেদাবাদের জন্য রওনা হচ্ছেন, তখনও সুহানাকে দেখা গেল ভাই আব্রামকে নিয়ে বাবার পাশে।

এদিন নাইট বাহিনী জিততেই মেয়ে সুহানা শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেললেন। চোখে জল নিয়েই বাবার কাছে তার প্রশ্ন, ‘তুমি খুশি তো?’ খুশিতে মেয়েকে বুকে টেনে নিলেন বাদশা। সেই আবেগী ক্যামেরাবন্দী মুহূর্তই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। 

 

গতরাতের এই বিজয়ের জন্যই বিগত দশ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স-এর ভক্তদের এবং বাদশার পরিবারকে। শেষমেশ কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই এল জয়।

আবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।