NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

কানে ইতিহাস সৃষ্টি করে ‘জাপানের স্টুডিও জিবলি’র স্বর্ণপাম জয়


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০২:৪৪ এএম

কানে ইতিহাস সৃষ্টি করে ‘জাপানের স্টুডিও জিবলি’র স্বর্ণপাম জয়

বিশ্বসিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ‘স্বর্ণপাম’। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে একটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।

২০১৫ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের প্রত্যেকটি আসরে সম্মানসূচক ‘স্বর্ণপাম’ দেওয়া হচ্ছে। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এরই মধ্যে অনেকে সম্মানসূচক ‘স্বর্ণপাম’ লাভ করেছেন। এদের প্রত্যেককে বিশেষ ব্যক্তি হিসেবে আয়োজকরা এ স্বীকৃতি দিয়েছেন।

 

কিন্তু এবার প্রথমবারের মতো সেই রীতিতে পরিবর্তন এনে সম্মানসূচক ‘স্বর্ণপাম’ কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হলো। জাপানের বিখ্যাত স্টুডিও জিবলি এ সম্মান লাভ করেছে।

‘স্টুডিও জিবলি’র তিন প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা ও তোকুমা শোতেন। ৪ দশকের বেশি সময় ধরে তারা সব বয়সী দর্শকদের নজরকাড়া অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করেছেন। এদের মধ্যে ইসাও তাকাহাতা প্রয়াত হয়েছেন।

 

পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সোমবার (২০ মে) বিকেলে হায়াও মিয়াজাকির ছেলে গোরো মিয়াজাকি, স্টুডিও জিবলি, জিবলি মিউজিয়াম ও জিবলি পার্কের পক্ষ থেকে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করেন। তার হাতে এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে থাকা স্প্যানিশ পরিচালক হুয়ান আন্তোনিও বায়োনা এটি তুলে দেন।

 

পুরস্কার ও বক্তব্য প্রদানের পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হায়াও মিয়াজাকি নির্মিত ৪টি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমার প্রদর্শনী হয়েছে। এগুলো হচ্ছে ‘মেই অ্যান্ড দ্য কিটেনবাস’, ‘মিস্টার ডো অ্যান্ড দ্য এগ প্রিন্সেস’, ‘বোরো দ্য ক্যাটারপিলার’এবং ‘লুকিং ফর অ্যা হোম’।