NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এবার স্বস্তিকার নায়ক হচ্ছেন শরিফুল রাজ


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ১০:৫৫ পিএম

এবার স্বস্তিকার নায়ক হচ্ছেন শরিফুল রাজ

নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। হিমু আকরামের পরিচালনায় ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামে সিনেমায় নায়িকা থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

গত বছরের সেপ্টেম্বরে নাট্য নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, নায়িকা থাকছেন স্বস্তিকা মুখার্জী। তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা জানাতে পারেননি। নির্মাতা বলেছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে।

 

অবশেষে পাওয়া গেলো স্বস্তিকার নায়ক। তিনি হলেন পরাণ ছবির মাধ্যমে আলোচনায় আসা অভিনেতা শরিফুল রাজ। এ ব্যাপারে নির্মাতা হিমু আকরামের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

‘আতলাবানু জোসনা দেখেনি’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে স্বস্তিকার নায়ক হিসেবে শরিফুল রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়।

 

বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম ছবি বানাবেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে অনেকটা রহস্যে ঘেরা গল্পে এ ছবির শুটিং হওয়ার কথা আছে চলতি বছরে।

 

শরিফুল রাজ ও স্বস্তিকার ছাড়াও ‘আতলাবানু জোসনা দেখেনি’ সিনেমাতে মামুনু রশীদ ইরেশ যাকের, সোহেল মণ্ডলসহ অনেকের অভিনয়ের কথা আছে।