NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫৪ এএম

সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা

দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন তিনি সিনেমায় অনিয়মিত। এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন তিনি। আগামী এক বছরের জন‌্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রোববার (১২ মে) ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন।

 

সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা

 

 

তাছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন। তারা হলেন— চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।