NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আমি তো ভেঙে পড়ার মতো মেয়ে না: পূজা চেরি


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫৪ এএম

আমি তো ভেঙে পড়ার মতো মেয়ে না: পূজা চেরি

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরির মা গত ২৪ মার্চ ঝর্ণা রায়কে হারিয়েছেন। মায়ের মৃত্যুর পর থেকে ভালো নেই এ নায়িকা। প্রতিটি পদক্ষেপেই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন পূজা।

আজ (১২ মে) মা দিবস। আর এ দিনে পূজা আরও বেশি করে তার প্রয়াত মাকে অনুভব করছেন পূজা! মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পূজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মামুনি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে! সারাজীবনই তো এই জল পড়বে গো মা। কি করে থামাব?

 

মায়ের শাসন মিস করেন- এটি লিখতেও ভোলেননি পূজা। লিখেছেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।’

মা দিবস, আমি তো ভেঙে পরার মতো মেয়ে না: পূজা চেরি

বিজ্ঞাপন

সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে পূজা লেখেন, পৃথিবীর সব মা ভালো থাকুক।

এরপর আরও একটি স্ট্যাটাস লিখেছেন, ‘আমি তো এতো ভেঙে পড়ার মতো মেয়ে না। তবে আজকে কেন এতো ভেঙে পড়ছি!’

 

ক্যারিয়ারের শুরুতে মা ঝর্ণা রায়ের অসীম সমর্থন পেয়েছিলেন পূজা। বিভিন্ন ইন্টারভিউয়ে পূজা এ নিয়ে জানান, তার মায়ের সাপোর্ট না থাকলে তিনি নায়িকা হতে পারতেন না।