NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

শাকিবের ‘তুফান’র পূর্বাভাস দিলেন নির্মাতা!


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৭:০৩ এএম

শাকিবের ‘তুফান’র পূর্বাভাস দিলেন নির্মাতা!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত ‌‘রাজকুমার’ সিনেমা। আসছে ঈদে মুক্তির পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘তুফান’।

এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এরই মধ্যে নতুন তুফানের পূর্বাভাস দিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী! এমনকি সবাইকে করলেন সতর্ক!

 

যৌথপ্রযোজনায় নির্মিতব্য সিনেমার শুটিং চলছে গত মাস থেকেই। প্রথম দফায় ভারতে এর শুটিং হয়েছে। সেইসব শুটিং মুহূর্তের কিছু সিনেমা এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল! তারকাবহুল এ সিনেমাটি নিয়ে মঙ্গলবার নতুন আপডেট দিলেন রাফী।

 

এদিন দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে রাফী লেখেন, “আবহাওয়া কেমন আজ বাহিরে? ঝড় ‘তুফান’- তুফান আসবে নাকি?” এমন স্ট্যাটাসের পর কারও আর বুঝতে বাকি থাকে না যে, ‘তুফান’ এর নতুন কিছু আসছে!

এমন স্ট্যাটাসের ঘণ্টাখানেকের মধ্যেই বিষয়টি আরও পরিস্কার হলো! রাফী ‘তুফান’-এ শাকিবের আরও একটি দুর্দান্ত লুক প্রকাশ করে সবাইকে সতর্ক করে লিখেছেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়।’

শেয়ার করা পোস্টারে লেখা ‘তুফানি টিজ লোডিং’! নাটকীয় কায়দায় পুরো বিষয়টি উপস্থাপন করায় দর্শকও মজা পেয়েছে। এরই মধ্যে সেখানে অনেক মানুষের মন্তব্য! সবাই জানিয়েছেন, অপেক্ষায় আছেন সেই তুফানি ঝড়ের!

 

আলফা আই, চরকি এবং ভারতীয় এসভিএফ এর যৌথপ্রযোজনায় ‘তুফান’সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।