NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

অবশেষে হানিমুনে কোথায় গেলেন অনুপম ও প্রস্মিতা?


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৮:৪৪ পিএম

অবশেষে হানিমুনে কোথায় গেলেন অনুপম ও প্রস্মিতা?

গেল মার্চে সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পীড়িতে বসেন জনপ্রিয় গায়ক অনুপম রায়। তার স্ত্রী আরেক গায়িকা প্রস্মিতা পাল। পশ্চিমবঙ্গের গায়ক জুটির হানিমুন বা মধুচন্দ্রিমা কোথায় হবে তা নিয়ে উৎকন্ঠা ছিলো ভক্তদের মাঝে। কিন্তু মার্চ পেরিয়ে এপ্রিল শেষ হলেও তাদের মধুচন্দ্রিমায় যাওয়ার ফুসরত মিলছিল না।

দুজনই ব্যস্ত ছিলেন শো নিয়ে। অবশেষে মে তে দুজন গেলেন হানিমুনে?

 

তবে দেশের মধ্যে কোথাও না গিয়ে বরং মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক দেশে গেলেন তারা। অনুপম তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়ে লেখেন, ‘তারকিশ হলিডে।’ রংমিলান্তি করে পোশাক পরেন দুজনে।

হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিন্‌স পরেছিলেন গায়ক।

 

২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটা বড় অংশ।

 

তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে শুরু হয় একই ঘটনা। যদিও গায়ক কিংবা তাঁর স্ত্রী প্রস্মিতা কোনও ধরনের নেতিবাচক মন্তব্যে কান দেননি। বরং নিজেদের মতো জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত তারা।