NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

দৃষ্টিশক্তি হারাচ্ছেন রাঘব, কোথায় আছেন পরিণীতি!


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৯:৪০ এএম

দৃষ্টিশক্তি হারাচ্ছেন রাঘব, কোথায় আছেন পরিণীতি!

ভারতের আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে হচ্ছেন। সম্প্রতি শোনা গেছে, বিজেপি তাকে দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও সেকথা অস্বীকার করেন তিনি। এবার সামনে এলো তার অসুস্থতার সংবাদ।

ক্রমশই নাকি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন রাঘব চাড্ডা। বর্তমানে চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না তাকে। জানা যাচ্ছে, চোখের সার্জারির জন্য আমেরিকা গেছেন তিনি।

 

একটি সূত্র বলছে, রাঘবের সঙ্গে রয়েছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া। আমেরিকায় তিনিই রাঘবের দেখাশোনা করছেন। চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলছেন। জানা যাচ্ছে, এরই মধ্যে অস্ত্রোপচার হয়েছে আপনেতার এবং বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, রাঘব চাড্ডার চোখের সার্জারি ভালোই হয়েছে।

অন্য একটি সূত্র বলছে, ‘চমকিলা’ সিনেমার প্রচারে ব্যস্ততার পাশাপাশি লন্ডনেও যাতায়াত করছেন পরিণীতি। তবে ফোনো নিয়মিত খোঁজ রাখছেন স্বামী রাঘবের। কিন্তু সব সময় পাশে থাকাটা আপাতত হচ্ছে না এ অভিনেত্রীর। এ নিয়ে বলিউডে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। জানা গেছে, শিগগিরই লন্ডনে পৌঁছে রাঘবের সঙ্গে সময় কাটাবেন পরিণীতি। তাই বলিউডের গুঞ্জনকে খুব একটা পাত্তা দিচ্ছেন চোপড়া ও চাড্ডা পরিবার।

 

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ কিছুদিন আগে বলেছিলেন যে, ‘চাড্ডার চোখে কিছু জটিলতা ছিল। রাঘব চাড্ডার আমেরিকায় চোখের সার্জারি হয়েছে। তার অবস্থা গুরুতর ছিল এবং অন্ধত্বের সম্ভাবনা ছিল বলে জানা গেছে। সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি ভারতে ফিরে আসবেন এবং নির্বাচনী প্রচারে আমাদের সঙ্গে যোগ দেবেন’।