NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘পঞ্চায়েত ৩’ মুক্তির তারিখ ঘোষণা করল নির্মাতারা


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০২:২২ এএম

‘পঞ্চায়েত ৩’ মুক্তির তারিখ ঘোষণা করল নির্মাতারা

অবশেষে সমস্ত জল্পনার অবসান। অবশেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও হিট সিরিজ ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন মুক্তির তারিখ ঘোষণা করল অ্যামাজন প্রাইম। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা এবং আরও অনেক তারকা অভিনীত এই শো’টি এই মাসে প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে।

 

‘পঞ্চায়েত ৩’-এর নির্মাতারা বৃহস্পতিবার (২ মে) ঘোষণা করেছেন যে, ওয়েব সিরিজটি ২৮ মে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। এই তথ্য শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা সবাই সমস্ত লাউ সরিয়ে দিয়েছেন। আমরা আপনাদের পুরস্কার আনলক করছি। ২৮ মে থেকে প্রাইমে পঞ্চায়েত সিজন ৩।

’ এর আগে, পঞ্চায়েত-এর তৃতীয় সিজনের তারিখ গোপন রেখে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল সেখানে দেখা গেছে স্ক্রিনজুড়ে রয়েছে প্রচুর লাউ। তার পিছনেই নাকি লুকিয়ে রয়েছে সিজন ৩ মুক্তির তারিখ। অবশেষে সেই তারিখ ভক্তদের উদ্দেশ্যে উন্মুক্ত পঞ্চায়েত টিম।

 

‘পঞ্চায়েত ৩’-এর মুক্তির তারিখ শেয়ার করে প্রাইম ভিডিও ইনস্টাগ্রামে লিখেছে, ‘আমরা জানি এই অপেক্ষা অসহনীয়।

তাই আমরা সেট থেকে আপনাদের জন্য কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি।’

 

ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ছিল ভক্ত-অনুরাগীরা। ‘পঞ্চায়েত ৩’-এর ফার্স্ট লুক গত বছরের ৯ ডিসেম্বর উন্মোচন করা হয়েছিল।

এতে জিতেন্দ্র কুমার ওরফে অভিষেক ত্রিপাঠীকে তাঁর আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠক (বিনোদ), তাঁর সঙ্গী দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারকে দেখা গেছে। এরপর থেকেই পঞ্চায়েতের তৃতীয় সিজন ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

 

২০২২ সালে পঞ্চায়েত-এর দ্বিতীয় সিজন মুক্তির পরেই গোয়ায় ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ওয়েব সিরিজের (ওটিটি) পুরস্কার জিতে ইতিহাস তৈরি করে এটি। এই অসাধারণ জয় ভারতের স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও বড় করে তুলেছে। ওটিটিতে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ১৫টি ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ৩২টি পুরস্কার, ১০টি ভাষায় সকলের মনজয় করেছে সিরিজটি।