NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এবার ওটিটি কাঁপাবে অজয়ের ‘শয়তান’


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০৮:৫৯ এএম

এবার ওটিটি কাঁপাবে অজয়ের ‘শয়তান’

বলিউডে চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম অজয় দেবগণ অভিনীত ‘শয়তান’ সিনেমাটি। প্রেক্ষাগৃহের দর্শকের মন জয়ের পর এবার সিনেমাটি হাতের মুঠোয় অর্থাৎ ওটিটিতে মুক্তি পাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন বিকাশ বহেল।

 

‘শয়তান’ সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা, জানকী বোড়িওয়ালাকে। এ সিনেমা মূলত গুজরাটি ‘বশ’র বলিউড রিমেক, এবং বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে।

‘শয়তান’ সিনেমার হাত ধরে প্রথমবার অজয় দেবগণ ও আর মাধবন একসঙ্গে কাজ করলেন। ২০২৪ সালের এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের ব্যবসা করা সিনেমা এটি। তালিকায় প্রথম দুই স্থানে আছে ‘ফাইটার’ ও ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’।

 

এবার ওটিটি কাঁপাবে অজয়ের ‘শয়তান’

বলিউড হাঙ্গামার তথ্যমতে, এ সিনেমা ১৪৯.৪৯ কোটি রুপি ব্যবসা করেছে। এ সাফল্যের কথা মাথায় রেখেই এ সিনেমার ওটিটি মুক্তি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

চলতি সপ্তাহেই নেটফ্লিক্সে অজয় দেবগণ ও আর মাধবনের ‘শয়তান’ মুক্তি পাওয়ার কথা। আসছে ৩ মে, মধ্যরাতে অর্থাৎ রাত ১২টায় নেটফ্লিক্সে ‘শয়তান’ প্রিমিয়ার করা হবে।

 

‘শয়তান’ সিনেমায় দেখা যাবে, অজয় দেবগণ তার স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে নিজেদের ফার্মহাউজে ছুটি কাটাতে যাচ্ছে। রাস্তায় এক ধাবায় তারা খাবার খেতে দাঁড়ায়। সেখানে মাধবন তার মেয়েকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণ তার বশে চলে যায়।

 

এরপর মাধবন তাদের ফার্মহাউজে পৌঁছে যায় এবং তারপর যা হয় তা শিউরে ওঠার মতো। এভাবেই এর গল্প এগিয়ে যায়।