NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এবার পর্দায় মা হচ্ছেন জয়া আহসান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৪, ১২:০২ পিএম

এবার পর্দায় মা হচ্ছেন জয়া আহসান

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসান এবার পর্দায় প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তাকে দেখা যাবে মায়ের ভূমিকায়।

দুই বাংলায়ই নিয়মিত অভিনয় করেন জয়া আহসান।

গত বছর বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’-এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতার আসন্ন বাংলা সিনেমায় দেখা যাবে জয়াকে।  সিনেমার নাম ‘ডিয়ার মা’। আগামী মে মাস থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে। 

 

1

সিনেমাটি প্রসঙ্গে জয়া বলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি।

ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব। মা-সন্তানের সম্পর্কের গল্প নিয়েই এই সিনেমা। দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এতে।’

 

বর্তমানে সিনেমাটির কর্মশালায় আছেন জয়া।

এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘টনিদা তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। আমাদের এই ছবি নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।’

 

জানা গেছে, ‘ডিয়ার মা’ নামের এই সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন। জয়া আহসানের স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রায় স্যানালকে।

জয়া আহসান অভিনীত কলকাতায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূতপরী’। সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। দর্শক থেকে সমালোচক, সবার মন জয় করেছেন জয়া।