NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ছবির টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, প্রেক্ষাগৃহে গেলেন আদর-পূজা


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ০৪:৪৭ পিএম

ছবির টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, প্রেক্ষাগৃহে গেলেন আদর-পূজা

ছায়াছবির তারকাদের নিয়ে সাধারণ দর্শকদের নানান কৌতূহল থাকে। আর যদি সেই তারকারা স্বয়ং দর্শকদের সঙ্গে দেখা করতে আসেন তাহলে তো কথাই নেই। এবার সেই ঘটনাই ঘটলো বগুড়ার ধুনট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে। নিজেদের অভিনীত লিপস্টিক ছবি দেখতে ঝংকার সিনেমা হলে আসেন নায়ক আদর আজাদ, নায়িকা পূজা চেরি ও ছবির নির্মাতা কামরুজ্জামান রোমান।

 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের পর ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলে প্রবেশ করেন আদর আজাদ ও পূজা চেরি। পরে দর্শক সারিতে বসে নিজের অভিনীত সিনেমা দেখেন তারা। নায়ক নায়িকার আগমনের খবরে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও দর্শক তাদের ফুলের শুভেচ্ছা জানান। সিনেমা হলে ছবি দেখতে এসে নায়ক-নায়িকাকে কাছে পেয়ে দর্শকরা অভিভূত হন।

তারা প্রিয় নায়ক-নায়িকার সঙ্গে ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। এ সময় দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লিপস্টিক ছায়াছবির নায়ক-নায়িকা।

 

ছবির নায়ক আদর আজাদ বলেন, ‘আমাদের দেশে এখনো অনেক ভালো মানের ছবি তৈরি হয়, সেগুলো আসলে সেভাবে প্রচার পায় না। তাই আমি দর্শকদের উদ্দেশে বলব, আপনারা হলে আসুন, আমাদের ছবি দেখুন, তবেই আরো অনেক ভালো ভালো ছবি তৈরি হবে এবং চলচ্চিত্রের সেই সোনালী দিন আবারও ফিরে আসবে।

লিপস্টিক সিনেমায় দর্শকদের সাড়া পেয়ে ভীষণ আনন্দিত। দর্শক এই ছবিটি পছন্দ করেছেন। পরিবারের সবাইকে নিয়ে হলে আসছেন ছবি দেখতে।’

 

এই ছবির নায়িকা পূজা চেরি বলেন, ‘দর্শকরা আসলে ভালো গল্পের ছবি দেখতে চায়, লিপস্টিক ছবিতে সেই ভালো গল্প আছে, ভালো ডায়ালগ আছে, ভালো কাস্টিং আছে। আমাদের আগের ছবিগুলো খুবই ভালো হয়েছে এবং দর্শক ভালোভাবেই গ্রহণ করেছে।

তাই আশা করছি আগামীতে বাংলাদেশের ছবির ভবিষ্যৎ আবারও ঘুরে দাঁড়াবে। এ ছাড়া ধুনটে আসার মূল উদ্দেশ্য হলো মফস্বলের সিনেমা হলগুলো সিনেপিক্স নয় বা এসি নেই। এখানে গরমের মধ্যে দর্শকরা কীভাবে কষ্ট করে হলে বসে ছবি দেখে তা দেখতে এবং দর্শকদের সাথে সেই কষ্টের শেয়ার করতেই ধুনটে আসা।’

 

সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান খান বলেন, ‘একটা সময় হল ছাড়া সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না। এখন এ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশনসহ নানা মাধ্যমে দর্শক ছবি দেখতে পারছেন। আগে ছবি হলেই দর্শক হলে হুমড়ি খেয়ে পড়তেন। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। দর্শক ভালো পরিবেশ ভালো গল্পের ছবি দেখতে চান। লিপস্টিক সিনেমাটি দেশের সব ধরনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই বানানো হয়েছে। গত ২০ এপ্রিল থেকে ১০০ টাকা মূল্যের একটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। এর ফলাফলও বেশ ভালোই পাওয়া যাচ্ছে।’