NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘হাত-পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে’


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:২৭ পিএম

‘হাত-পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড জানিয়েছে প্রদর্শনযোগ্য নয় জনপ্রিয় পরিচালক রায়হান রাফির নতুন ছবি ‘অমীমাংসিত’। সিনেমাসংশ্লিষ্টদের লম্বা সময় অপেক্ষা করানোর পর ২৪ এপ্রিল এই সিদ্ধান্ত জানান বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন। লিখিত চিঠিতে জানানো হয় ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি উল্লেখযোগ্য কারণ। সেগুলো হলো―চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে।

দ্বিতীয়টি হলো, সিনেমাটিতে কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সাথে মিল রয়েছে। তৃতীয়টি হলো, এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনাসংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন এবং সর্বশেষটি হলো, চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সাথে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।

 

এমন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবে ফুঁসে উঠেছেন নির্মাতাদের অনেকেই। বিশেষ করে সিনেমাটির পরিচালক রায়হান রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এক প্রতিক্রিয়া।

তিনি লিখেছেন,
সিনেমা বাস্তবের সাথে মিলে গেছে, তাই এটা মুক্তি দেওয়া যাবে না! সিনেমা হতে হবে অবাস্তব! ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টা তাহলে এমন, কোনো সিনেমায় কোনো সাংবাদিক দম্পতি খুন হতে পারবে না? কাল্পনিক কাহিনি উল্লেখ করার পরেও যদি কোনো ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা এমন, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না টাইপ।

 

তিনি বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘তাহলে কি সিনেমায় কোনো মেয়ে গুম হয়ে খুন হলে তা কুমিল্লার তনুর সাথে মেলানো হবে? সিনেমায় কোনো কিশোরের লাশ নদীতে পাওয়া গেলে, তার সাথে নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ড মেলানো হবে?’

সিনেমা আটকে দেওয়ার বিষয়টি যে দুঃখজনক সেটা জানিয়ে রাফি বলেন, ‘অমীমাংসিত’ সিনেমায় কোনো কিছুই প্রমাণ করা হয়নি, জাস্ট বিভিন্নজনের ধারণা দেখানো হয়েছিল, তার পরও এই সিনেমা আটকে দেওয়াটা সত্যি দুঃখজনক।

তিনি বলেন, ‘সিনেমায় কোনো খুন দেখানো যাবে না, কোনো ধর্ষণ দেখানো যাবে না, কোনো অপহরণ দেখানো যাবে না, কোনো গুম দেখানো যাবে না।

আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেস্তে। এখানে কোনো খুন হয় না, কোনো গুম হয় না, কোনো ধর্ষণ হয় না। এভাবেই হাত-পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে।’

 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছিল। সেটা দেখে অধিকাংশ দর্শক আঁচ করেছেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।

যেই ঘটনার রহস্য এক যুগ পেরিয়ে এখনো খোলাসা হয়নি।

 

ছবিটির মুখ্য চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এ ছাড়া আরো কয়েকজন অভিনয়শিল্পী আছেন, তবে পোস্টার ও টিজারে তাঁদের মুখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। এর মাধ্যমে যেন গল্পের রহস্য আরো ঘনীভূত করতে চেয়েছেন নির্মাতা। কিন্তু এখন ছবির মুক্তি নিয়েই পোহাতে হচ্ছে নতুন রহস্য-জটিলতা-অনিশ্চয়তা।