NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক : অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৯:২২ এএম

ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক : অপু বিশ্বাস

ক্যারিয়ারের সোনালি শুরুটা শাকিব খানের সঙ্গেই করেন অপু বিশ্বাস। এই জুটি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ঢালিউডের অন্যতম সফল জুটির তকমা নিয়ে নেয়। এরপরের গল্পটা অবশ্য আলোচিত সমালোচিত। শাকিব অপুর গোপন বিয়ে, স্ত্রীর স্বীকৃতি পেতে সন্তানকে নিয়ে অপুর প্রকাশ্যে আসা, এরপর বুবলীর অধ্যায়ের সূচনা।

ঢালিউডে সিনেমার চেয়ে এই তিন তারকার ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি চর্চা। গণমাধ্যমে প্রায়ই উঠে আসছে অপু-শাকিব ও বুবলীর সাংসারিক বিষয়গুলো। যাতে মোটেও খুশি নন অপু। এছাড়াও নিজের কাজ ও সমসাময়িক বিষয়গুলোর প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক।

 

সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে। সেখানে গিয়ে কোনো একটা ব্যক্তিমানুষ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা খুবই লজ্জাজনক।’

বর্তমানে নিজের ব্যবসায়িক কাজেই ব্যস্ত থাকেন অপু।

সিনেমাও করছেন বেছে বেছে। এ প্রসঙ্গেও বিভিন্ন সময় মিডিয়ায় বিভিন্ন প্রতিবেদন চোখে পড়ে। অপু বলেন ‘এ বিষয়টা বারবার চলে আসে। আমার কথা হলো, অপু বিশ্বাস এক শ সিনেমা অতিক্রম করার পরও কি সকালবেলায় এফডিসি, দুপুরবেলায় এফডিসি, রাতেরবেলা এফডিসিতে থাকবে? আমি আমার ব্যক্তিত্ব, পজিশন, কর্মের জায়গাটা কখনোই সৃষ্টি করব না? অবশ্যই আমি আমার প্রডাকশন হাউস করেছি, ফেব্রুয়ারিতে আমার দুটি সিনেমা রিলিজ হয়েছে, ব্র্যান্ডিং চলছে। আমি বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত।
সারা দিন সিনেমায় থাকার চেয়ে বড় কথা, আমার সন্তানও আছে। সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেইনটেইন করতে হবে। 

 

নিজের পরবর্তী সিনেমার প্রসঙ্গে অপু বলেন, ‘পরবর্তী সিনেমার জন্যে দর্শকদের অপেক্ষা করতে হবে। দর্শকেরাও দেখছেন যে মানুষটার ব্যস্ততা আছে। যেমন আমার ব্যবসার কাজ আছে, অন্যান্য কাজ আছে। ওই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে।’