NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

শাড়ি পরে মস্কো উৎসবে প্রিয়াম, সঙ্গে ‘নির্বাণ’ নির্মাতা আসিফ ইসলাম


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৪, ০৯:১১ এএম

শাড়ি পরে মস্কো উৎসবে প্রিয়াম, সঙ্গে ‘নির্বাণ’ নির্মাতা আসিফ ইসলাম

গতকাল ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগেই জানা গেছে, বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে এরই মধ্যে মস্কো পৌঁছেছেন ছবিটির পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি।

গতকাল স্থানীয় সময় ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) তারা হাঁটেন উদ্বোধনী আয়োজনের গুরুত্বপূর্ণ ইভেন্ট রেড কার্পেটে।

 লাল গালিচায় তারা সিক্ত হন উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের ভালোবাসায়। এ সময় অভিনেত্রী প্রিয়াম অর্চির পরনে ছিল দেশি পোশাক শাড়ি ও পরিচালক আসিফ ইসলামের পরনে ছিল কালো স্যুট-প্যান্ট।

 

অভিনেত্রীকে শাড়িতে দেখে উপস্থিত অনেকেই মুগ্ধতা প্রকাশ করেন। পরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাণ ছবির এই দুই কাণ্ডারি।

সেই অভিজ্ঞতা জানিয়ে পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে এত বড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শুধু তাই নয়, আমাদের ছবি নির্বাণ এত বড় বড় দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটাও আনন্দের।’

 

1
প্রিয়াম অর্চি ও আসিফ ইসলাম

লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা জানিয়ে প্রিয়াম অর্চি বলেন, ‘শাড়ি পরার কারণে সবার সেন্টার অব এটেনশন হয়ে গেছিলাম! এসে কথা বলছিল, প্রশংসা করছিল, ছবি তুলছিল।

তবে সবাই প্রথমে ইন্ডিয়ান ভাবছিল, পুরো সন্ধ্যা এটা কারেক্ট করতে করতে চলে গেল আর ঠাণ্ডা অনেক! সাথে বৃষ্টিও। এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত আমি।’

 

জানা যায়, আগামী ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। ভাগ্য সুপ্রসন্ন হলে জুটে যেতে পারে পুরস্কারও। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে উৎসবের শেষদিন আগামী ২৬ এপ্রিল অব্দি।


উল্লেখ্য, আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম। 

 

গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নির্বাণ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি।’ 

উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’ ছাড়াও থাকছে রাশিয়া, জার্মানি, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরো ১০টি সিনেমা।

প্রসঙ্গত এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫তম আসরে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়। এর মধ্যে ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি বিভাগে অর্জন করে পুরস্কার।