NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

হেরেও গলায় মালা নিপুণের!


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৮:১৫ এএম

হেরেও গলায় মালা নিপুণের!

বহু আলোচনা-সমালোচনা পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গতকাল (১৯ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফলে এবার সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারক হারিয়ে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।

গতকাল সারা দিন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কমিটি নির্ধারণ করতে ভোট দিয়েছেন শিল্পী সমিতির সদস্যরা।

তবে নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত দৃশ্যটা ছিল ভিন্ন। গত ১৫ দিন ধরে নির্বাচন ঘিরে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। নির্বাচনের আগের দিনও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডিপজলের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছিলেন নিপুণের প্যানেলের এক সদস্য। অনেকেই ভেবেছিলেন, গত নির্বাচনের মতোই হয়তো নিপুণ এবারও আদালত পর্যন্ত দৌড়াবেন।
কিন্তু সেটা আর হলো না। সেসব অভিযোগের পালা শেষ। শুক্রবার হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

 

এদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৬টা পর্যন্ত।

ভোটগ্রহণের পর ভোট গণনা শেষে শনিবার সকাল পৌনে ৭টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। নির্বাচনে ২১টি পদের মধ্যে ১৮টি পদে জয় পায় মিশা-ডিপজল প্যানেল। ভোটের ফলাফল ঘোষণার সময় দুই প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সেখানেই ঘটে গেল নতুন ঘটনা। নির্বাচনে হেরে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন নিপুণ।

 

এ সময় তিনি বলেন, ‘এবার শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে। যার (ডিপজল) প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করেছি, চিন্তাও করিনি আমি মাত্র ১৬ ভোটে ওনার কাছে হারব। আমার চিন্তার বাইরে ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ২০-২৫টি ভোট পাব। তবে শিল্পীরা যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ আবারও পেলাম।’

এরপরই নির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের গলায় মালা পরিয়ে দেন নিপুণ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সেই মালা খুলে নিপুণের গলায় পরিয়ে দেন।

সব শেষে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আজকের এই নির্বাচন নামে মাত্র একটি নির্বাচন। সত্যিকার অর্থে আমরা এক পরিবার। তবে নির্বাচনের ফলাফল শেষে নিপুণ আজ যেটা করল তা নজির হয়ে থাকবে। এমনটাই হওয়া উচিত।’

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বি এইচ নিশান।