NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’, নেপোটিজম প্রসঙ্গে বিদ্যা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০৭:৫৬ পিএম

‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’, নেপোটিজম প্রসঙ্গে বিদ্যা

বলিউড এবং নেপোটিজম বিতর্ক একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিতর্ক যেন কখনো থামবেই না! একাধিক তারকা নেপোটিজম প্রসঙ্গে প্রায়ই নিজের মুখ খুলেছেন, জানিয়েছেন অভিযোগ। অভিনেত্রী বিদ্যা বালানও রয়েছেন সেই দলে। এর আগেও একাধিকবার নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি আবারও জানালেন নেপোটিজম নিয়ে নিজের মন্তব্য।

 

নিজের আসন্ন সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। ইন্ডাস্ট্রি কারো বাবার নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত।

 

সাক্ষাৎকারে বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হয় না তাঁরা (নায়করা) বিদ্যা বালানের সিনেমা বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাঁদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে।

নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন। কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ তাদের জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না।
যদি ওরা এমন মনে করে আমি কীইবা করতে পারি?’

 

সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই কথোপকথনে এসেছিলেন বিদ্যা। এদিন প্রতীকও নিজের স্ট্রাগল নিয়ে কথা বলেন। জানান, টেলিভিশনের অডিশনে তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল, টিভি তারকাদের একটা নির্দিষ্ট লুক থাকা প্রয়োজন যা প্রতীকের নেই। তবে সিনেমায় এখন প্রতীক বেশ চর্চিত নাম। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে বিদ্যা-প্রতীকের ‘দো অউর দো পেয়ার।’